এইচএসসি ফল পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাশ ৪৭

১৬ আগস্ট ২০১৯, ০৭:০৯ PM

© ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের পর ৩৬৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পুনঃনিরীক্ষণে পাশ করেছে আরও ৪৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২৪ জন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর আজ শুক্রবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ ফলাফল ঘোষণা করে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ। সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ইংরেজি বিষয়ের। ৭১৬৬ জন শিক্ষার্থী ইংরেজি প্রথমপত্র এবং ৫৮৪৯ জন শিক্ষার্থী দ্বিতীয়পত্রের জন্য আবেদন করেন।  

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৩৪৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণের পরও ২১ জন ফেল করেছেন। ফেল থেকে পাশ করেছে ৪৭ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৯৭ জন পরীক্ষার্থীর।’

জানা যায়, গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী মোট ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট  জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৬০ জন। পুনঃনিরীক্ষণের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জন।

বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬