কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ

২৮ জুন ২০২৬, ০৬:১৩ PM
প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশ © টিডিসি ফটো

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দ।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেআইবি কেন্দ্রিক ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রতিবাদে আজ রোববার (২৮ জুন) হাবিপ্রবি ক্যাম্পাসে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), বিভিএসএ এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার, সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু, অধ্যাপক ড. নাজমুল হাসান পারভেজ এবং ডা. আহসান হাবিব হেলাল।

সমাবেশে ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার বলেন, ‘ডা. শাহাদাত কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি বাকৃবি ক্যাম্পাস, অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন এবং পরবর্তীতে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ওপর এমন বর্বরোচিত হামলা আমাদের কল্পনারও অতীত।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সবাই দেখেছি কারা এ হামলায় জড়িত ছিল। আমরা হাবিপ্রবি শাখার সকল পেশাজীবী ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী ও ছাত্রদলের সদস্যরা একই পতাকার নিচে দাঁড়িয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

ভ্যাবের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু বলেন, ‘আমরা কোনো আনুষ্ঠানিকতা পালনের জন্য এখানে দাঁড়াইনি; দাঁড়িয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করতে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু কোনোভাবেই একজন মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মাঠ সংস্কার ছাড়াই কুবিতে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি 
  • ২৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬