অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা তারিক

২৮ জুন ২০২৬, ০৬:০০ PM
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা তারিক

অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা তারিক © সংগৃহীত

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (তারিক)। তার ব্যক্তিগত আর্থিক সহায়তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তির সুযোগ পাওয়া ওই ছাত্রীর উচ্চশিক্ষার পথ উন্মুক্ত হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তির সুযোগ পান মেধাবী ওই ছাত্রী। তবে চরম আর্থিক সংকটের কারণে ভর্তি ফি জোগাড় করতে না পারায় তার ভর্তি অনিশ্চয়তার মুখে পড়ে।

বিষয়টি জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিক রোববার (২৮ জুন) বিকেলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সহায়তা পাঠান। ফলে সোমবার (২৯ জুন) নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পান ওই শিক্ষার্থী।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ছাত্রী বলেন, ভর্তির টাকা জোগাড় করতে না পেরে খুব দুশ্চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল, হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর পূরণ হবে না। ঠিক সেই সময়ে তারিক ভাই পাশে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতা শুধু ভর্তি হওয়ার সুযোগই করে দেয়নি, নতুন করে স্বপ্ন দেখার সাহসও দিয়েছে। আগে থেকেই তার মানবিক কাজের কথা শুনেছিলাম বলেই সাহায্যের আবেদন করেছিলাম।

এ বিষয়ে তারিক বলেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। গাইবান্ধার এক ছাত্রনেতার মাধ্যমে জানতে পারি, টাকার অভাবে মেয়েটি ভর্তি হতে পারছে না। পরে তার সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হই। একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধু অর্থের অভাবে থেমে যাক, তা মেনে নেওয়া যায় না। তাই ব্যক্তিগত উদ্যোগে তার ভর্তির প্রয়োজনীয় সহায়তা করেছি।

তিনি আরও বলেন, রাজনীতির প্রকৃত উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সামান্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে থাকবে না।

ট্যাগ: ছাত্রদল
বিদ্যুৎতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9