পিএসসির সভা দুপুরে, ৪০তম বিসিএসের ফল আজই

২৫ জুলাই ২০১৯, ১০:৫৪ AM

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য জানিয়েছে। গত ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ফলাফল প্রকাশের লক্ষ্যে আজ দুপুরে কমিশন সভা আহবান করা হয়েছে বলে জানা গেছে। সে অনুযায়ী বিকেলেই ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার। এছাড়া  কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন।

পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।

একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবে…
  • ২৮ জুন ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চ…
  • ২৮ জুন ২০২৬
দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬