বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চিত নেতারা

২৮ জুন ২০২৬, ০৮:১৬ PM
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া পদ বঞ্চিত নেতারা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া পদ বঞ্চিত নেতারা © সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া ‘পদ বঞ্চিত’ নেতারা নিজেদের অভিযোগ তুলে ধরতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

আজ রবিবার (২৮ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এই আবেদন জমা দেন পদবঞ্চিত নেতারা। পদ বঞ্চিত যুবদল নেতারা সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ব্যাপক অনিয়ম, পদ বাণিজ্যের অভিযোগ তুলেছেন। 

তারা বলেন, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ত্যাগী ও পরীক্ষিত যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দকে বাদ দিয়ে এবং রাজনীতিতে দীর্ঘদিন অনিয়মিত নিষ্ক্রিয় ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে। নিষ্ক্রিয় পদপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য তুলে ধরতে এবং ও পরীক্ষিতদের বাদ পড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে এবং নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতে তারা এই সাক্ষাতের আবেদন করেছেন তারা। 

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তাদের বিষয়টি বিবেচনা করবেন এবং তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিলে সংগঠনের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দলে তাদের মূল্যায়নের দাবী জানাবেন।

আবেদন পত্রে স্বাক্ষর করেছেন ১০জন যুবদলের পদবঞ্চিত নেতা। তারা হলেন-জাতীয়তাবাদী  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি  রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জল, মো, জাকির হেসেন খান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মাসুদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন দেওয়ান, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী।  

ট্যাগ: যুবদল
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬