‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জামায়াত

২৮ জুন ২০২৬, ০৮:১৭ PM
দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © টিডিসি সম্পাদিত

‘দৈনিক কালের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’-এ প্রকাশিত কিছু সংবাদকে ‘সিন্ডিকেটেড’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৮ জুন) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিককালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন ও হীন উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করছে। এই উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশপূর্ণ সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্জিত সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ভাবধারার ইসলামী রাজনৈতিক সংগঠন। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই জনকল্যাণমুখী নানাবিধ কর্মসুচির মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী অবদান রেখে চলেছে। বাংলাদেশের প্রতিটি জাতীয় সংকটময় মুহূর্তে জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ দুর্গতদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করেন।’

এডভোকেট জুবায়ের বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ইতিবাচক ও ঐতিহাসিক ভূমিকা সর্বজনবিদিত। জাতীয় সংসদের প্রতিটি অংশগ্রহণমূলক নির্বাচনে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে দেশবাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জনে সক্ষম হয়েছেন। এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিদের কৃতিত্বপূর্ণ ও জনবান্ধব কর্মকাণ্ড জনমানসে গভীর আস্থা ও বিশ্বাসের সঞ্চার করেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সাথে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন। চারদিকে দুর্নীতির বেড়াজালে আবদ্ধ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি।’

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি সম্ভাব্য প্রার্থী য…
  • ২৮ আগস্ট ২০২৬
অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬