৭ কলেজে পাস করতে করেনি কেউ

১৭ জুলাই ২০১৯, ০৪:১৩ PM

© সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭টি কলেজ থেকে কেউই পাস করতে পারেনি।

এই কলেজগুলো হলো- পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার আলহাজ তজিম উদ্দিন কলেজ, কুড়িগ্রামের রাজারহাট সিঙ্গার দবরিরহাট বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, আদিতমারী উপজেলার নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের পীলগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ, দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যাপারীটলা আদর্শ কলেজ ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এম এম আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৪ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ৭০১ জন।

এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ।

একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবে…
  • ২৮ জুন ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চ…
  • ২৮ জুন ২০২৬
দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬