ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিষয়ে বেশি ফেল

১৭ জুলাই ২০১৯, ০২:১৪ PM

© টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক, ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগে পাসের হার ৬৫ দশমিক শূন্য ৯ ভাগ। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক তথ্য যাচাই করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৮৫ দশমিক ৫৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ১৯২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৯৯০টি জিপিএ-৫ সহ পাস করেছে ৭৩ দশমিক ৫১ ভাগ।

আাজ বুধবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন। ঘোষিত ফল অনুযায়ী, সবচেয়ে কম পাস করেছে মানবিক ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগে। এই বিভাগে পাঁচ লাখ ৯৮ হাজার ২৯৪ জনের মধ্যে তিন লাখ ৮৯ হাজার ৪২১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৬২৫ জন শিক্ষার্থী। মানবিক বিভাগের কম পাসের হারের কারণেই গড় পাসের হার কমে গেছে বলে জানিয়েছে বোর্ড।

এ বছর ১০ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ, যা আগের বছরের চেয়ে সাত দশমিক ২৯ শতাংশ বেশি। জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের চেয়ে ১৮ হাজার ৩২৪টি বেড়ে হয়েছে ৪৭ হাজার ৫৮৬টি।

গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে’র মাঝামাঝি সময়ে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৫৮০টি।

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬