মন্ত্রীর ঘোষণার আগেই মিলছে এইচএসসি ফলাফল

১৭ জুলাই ২০১৯, ১২:৪৮ PM
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের আগেই মিলছে এইচএসসির ফল

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের আগেই মিলছে এইচএসসির ফল © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এখনো আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা না করলেও অনেকেই ফল পেয়ে গেছেন। রাজধানী ঢাকার বিভিন্ন কলেজে ইতিমধ্যে ফল নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এসএমএসের মাধ্যমে দুপুর পৌণে ১টার দিকে অনেকে ফল পেয়েছেন। যদিও ১টার পর ফল ঘোষণার কথা ছিল।

জানা গেছে, শিক্ষা ভবনে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনির সাড়ে ১২টার দিকে এ সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে ১২টা ৫০মিনিটেও তা শুরু হয়নি। তবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফল টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া এসএমএসেও মেলে ফল।

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আজ বুধবার সকালে এ ফল প্রকাশ করা হয়। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন।

এদিকে মাত্র ৫৫ দিনের মধ্যে দ্রুত ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তীর্ণদের অভিনন্দন জানান তিনি। ফলাফলে দেখা গেছে, এ বছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৮ দশমিকক ৫৬ শতাংশ। আর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন।

দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। বেলা ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবে।

মোবাইলে ফল: এবারও মোবাইল থেকে এসএসএম করে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির ফল জানাতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে’র মাঝামাঝি সময়ে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৫৮০টি।

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬