ফাযিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

১৭ জুন ২০১৯, ০২:৩৯ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাযিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব (অনিয়মিত) পরীক্ষা ২০১৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

সোমবার (১৭ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফলাফলে ফযিল দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পাশের হার ৮৪.১৯ শতাংশ, তৃতীয় বর্ষ (নিয়মিত) ৯৮.১০ শতাংশ এবং কামিল দ্বিতীয় পর্বের (অনিয়মিত) পাশের হার ৮৯.২০ শতাংশ বলে জানানো গেছে।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানায়, ফাযিল (স্নাতক) দ্বিতীয় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৬৫৬ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছেন তিন হাজার ৭২২ জন। ফাযিল তৃতীয় বর্ষের (নিয়মিত) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৯২১ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪৫ হাজার ২৯৪ জন।

এছাড়া কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব (অনিয়মিত) পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৯৫৪ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮৫১ জন শিক্ষার্থী।

এদিকে পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সাড়ে ৬ মাস পর এই ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর একযোগে ফাযিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব (অনিয়মিত) পরীক্ষা ২০১৬ শুরু হয়। পরীক্ষা শেষ হয় চলতি বছরের ৩ ডিসেম্বর।

উল্লেখ্য, ফাযিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব (অনিয়মিত) পরীক্ষা ২০১৬ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ টা…
  • ২৮ জুন ২০২৬
তিন ভাইবোনই বিসিএস ক্যাডার, উত্তীর্ণ ইতি বললেন— ‘ক্যাডার হও…
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • ২৮ জুন ২০২৬
কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল, বন্ধে অর্ধশতাধিক…
  • ২৮ জুন ২০২৬
৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়…
  • ২৮ জুন ২০২৬