ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

২৮ জুন ২০২৬, ১০:২১ PM
সভাপতি মাহমুদুল হাসান এবং সেক্রেটারি আতিকুর রহমান শুভকে

সভাপতি মাহমুদুল হাসান এবং সেক্রেটারি আতিকুর রহমান শুভকে © টিডিসি ফটো

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহমুদুল হাসানকে সভাপতি এবং আতিকুর রহমান শুভকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, মাহমুদুল হাসান এর আগে ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আতিকুর রহমান শুভ পূর্বে দিনাজপুর শহর শাখার এইচআরডি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬