বরিশাল বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল, বন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থীর লিখিত আবেদন

২৮ জুন ২০২৬, ১০:২০ PM
কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল

কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল © টিডিসি সম্পাদিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে আসন দখল এবং দীর্ঘ সময় আসন আটকে রাখার প্রবণতা বন্ধ করে সুষ্ঠু ও সমতাভিত্তিক পাঠের পরিবেশ নিশ্চিত করার দাবিতে গ্রন্থাগারিকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী।

রবিবার (২৮ জুন) জমা দেওয়া আবেদনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি কিছু শিক্ষার্থী বই, খাতা কিংবা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী টেবিল-চেয়ারে রেখে দীর্ঘ সময় অনুপস্থিত থাকছেন। এতে আসনগুলো কার্যত দখল হয়ে থাকায় প্রকৃত পাঠকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বসার সুযোগ পাচ্ছেন না। ফলে গ্রন্থাগারের স্বাভাবিক পাঠের পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে গ্রন্থাগার বন্ধ হওয়ার আগেই টেবিল-চেয়ারে ব্যক্তিগত সামগ্রী রেখে যাওয়া হয়। পরদিন গ্রন্থাগার খোলার পরও সেই আসনগুলো দখলকৃত অবস্থায় পাওয়া যায়। এতে সীমিত আসনের ব্যবস্থাপনায় বৈষম্য তৈরি হচ্ছে এবং আসনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতির সমাধানে শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো— উপস্থিত না থেকে ব্যক্তিগত সামগ্রী রেখে আসন সংরক্ষণ নিষিদ্ধ করা, নির্দিষ্ট সময়ের বেশি অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষের মাধ্যমে ওই সামগ্রী সরিয়ে নির্ধারিত স্থানে সংরক্ষণের ব্যবস্থা করা, প্রতিদিন গ্রন্থাগার বন্ধের আগে টেবিল-চেয়ারে ফেলে রাখা সামগ্রী সংগ্রহ করে নির্ধারিত স্থানে রাখা এবং বিষয়টি কার্যকর করতে দৃশ্যমান নোটিশ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে গ্রন্থাগারের আসন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, ন্যায্য ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রকৃত পাঠকদের জন্য একটি অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত লাইব্রেরিয়ান মেহেদী হাসান সোহাগ বলেন, “আবেদনটি আমরা গ্রহণ করেছি। আগামী দুই কর্মদিবসের মধ্যে বিষয়টির একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।”

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬