হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ টাকা

২৮ জুন ২০২৬, ১০:৪২ PM
বিদ্যুৎ বিল

বিদ্যুৎ বিল © সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারী গ্রাহকের বিদ্যুৎ বিলে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা পরিশোধযোগ্য অর্থ দেখানো হয়েছে। চলতি মাসের বিল হাতে পেয়ে ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, আগে গ্রাহকের দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসছিল। তবে চলতি মাসের বিলে হঠাৎ করে অস্বাভাবিকভাবে কোটি টাকার বেশি অর্থ উল্লেখ করা হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিলের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, এটি কোনো প্রকৃত বিল নয়; তথ্য এন্ট্রির সময় সৃষ্ট একটি সংখ্যাগত ভুলের কারণে এমনটি হয়েছে। পরে বিষয়টি যাচাই করে বিলটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান জানান, কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় ভুলের কারণে বিলের পরিমাণ অস্বাভাবিক দেখানো হয়েছিল। বিষয়টি সংশোধন করা হয়েছে। গ্রাহককে সংশোধিত বিল অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের ভুলের কারণে সাধারণ গ্রাহকদের অপ্রয়োজনীয় হয়রানি ও উদ্বেগ তৈরি হয়। তাই বিল প্রস্তুতের আগে তথ্য যাচাইয়ে আরও সতর্কতা প্রয়োজন।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9