১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল জানুন

১৯ মে ২০১৯, ০১:৪৪ PM

© টিডিসি ফটো

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পরীক্ষার ফল নির্ধারিত ওয়েব সাইটে- ntrca.teletalk.com.bd প্রকাশ করা হয়েছে। ফল জানতে ওয়েবসাইটে গিয়ে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাছাই করতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করেও জানানো হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রিলিমিনারিতে এক লাখ ৫২ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। এ পরীক্ষায় আট লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬