ফল প্রকাশের পর মেয়েদের উল্লাস। © সংগৃহীত
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা। এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৫ দশমিক ৮৪ ভাগ বেশি।
পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ১০ শিক্ষাবোর্ডে মোট ৬ লাখ ৮০ হাজার ৮শ’ ৪৮ জন ছাত্রের বিপরীতে ৪ লাখ ৩৪ হাজার ৯শ’ ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এবার ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে ৬ লাখ ৭ হাজার ৯শ’ ৯জন ছাত্রীর বিপরীতে এবার পাস করেছে ৪ লাখ ২৩ হাজার ৮শ’ ৪৩ জন। এবার মেয়েদের গড় পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ।
অর্থাৎ ফল বিবেচনায় এবার ছেলেদের থেকে মেয়েরা পাসের হার ৫ দশমিক ৮৪ ভাগ বেশি।
গত বছরও পাসের পারে এগিয়ে ছিলো মেয়েরা। গতবছর এই হার মেয়েদের ক্ষেত্রে ছিল ৭০ দশমিক ৪৩ শতাংশ এবং ছেলেদের ক্ষেত্রে যা ছিল ৬৭ দশমিক ৬১ শতাংশ।
বৃহস্পতিবার সকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রসঙ্গত, এ বছর দুই হাজার ৫৪১টি কেন্দ্রে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এইচএসসি অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।