টানা ৪ বিসিএসে বাজিমাত

দুবার শিক্ষা, মাঝে প্রশাসন, এবার হলেন পররাষ্ট্র ক্যাডার

২৯ জুন ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:৫৫ PM
জ্ঞান শংকর পাল

জ্ঞান শংকর পাল © সংগৃহীত

টানা চারটি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে অনন্য নজির গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী জ্ঞান শংকর পাল। ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে তিনি পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পেয়েছেন। এর আগে প্রশাসন ও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

রবিবার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সেই তালিকায় পররাষ্ট্র ক্যাডারে স্থান করে নিয়ে নিজের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করলেন তিনি।

জানা গেছে, জ্ঞান শংকর পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে ৪৪তম ও ৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়েছিলেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি গফরগাঁও সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষাজীবন ও বিসিএসে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি তিনি একজন নজরুলসংগীতশিল্পী হিসেবেও পরিচিত। 

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬