‘পুষ্পা ২’-তে আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?

০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৫ PM
আল্লু অর্জুন

আল্লু অর্জুন © সংগৃহীত

পুষ্পা সাফল্যের পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা প্রায় আকাশছোঁয়া। খুব শীঘ্রই অভিনেতা শুরু করতে চলেছে 'পুষ্পা ২' এর শুটিং। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে। সেটি হল 'পুষ্পা ২ 'ছবির জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক। সর্বভারতীয় তারকা সালমান খান ও অক্ষয় কুমারকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। জানা গেছে, ছবিটির জন্য ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। 

২০২৪ সালে ‘পুষ্পা’-র দ্বিতীয় পর্ব মুক্তি পাবে বলে খবর। শীঘ্রই শুরু হবে তার শুটিং। ‘পুষ্পা’-র প্রথম পর্বের পর দর্শকদের মধ্যে অল্লু অর্জুনকে নিয়ে যে উন্মাদনা দেখা গিয়েছে, তাতেই আন্দাজ করা গিয়েছিল, আগামী ছবিতে তার দর বাড়বে অনেকখানি। হয়েছেও তাই। 

সূত্রে পাওয়া খবর, ‘পুষ্পা’-র দ্বিতীয় পর্বের মোট বাজেট ৪৫০ কোটি। তার মধ্যে ১২৫ কোটি ইতিমধ্যে পকেটে পুরে ফেলেছেন ছবির নায়ক। প্রযোজকরাও এ ক্ষেত্রে বিশেষ কার্পণ্য করেননি। এর ফলেই অক্ষয় কুমার এবং সালমান খানদের পিছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘পুষ্পা’।

সূত্রের খবর, সালমান খান তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য এই একই পারিশ্রমিক নিয়েছেন।

‘পুষ্পা: দ্য রুল’-এ আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন রাশ্মিকা মান্দানা। নতুন পর্বে নতুন চমক হিসাবে থাকতে পারেন দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

আরও পড়ুন: ইউএস টপ চার্টে হাওয়া, চারদিনে আয় ২ লাখ ১৩ হাজার ডলার

জানা গেছে, তার সঙ্গে কথা বলেছেন পরিচালক সুকুমার। সম্প্রতি ‘গুড বাই’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও ‘পুষ্পা’-র পরবর্তী পর্ব নিয়ে মুখ খুলেছেন রাশ্মিকা।

জানিয়েছেন, দিন দু’য়েকের মধ্যেই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন তারা। ২০২৪-এর মকর সংক্রান্তিতে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে পারে, যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950