‘পাপমুক্ত সিনেমা’ মন্তব্য, ব্যাখ্যা দিলেন নায়ক রাসেল মিয়া

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫১ PM
রাসেল মিয়া

রাসেল মিয়া © সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভাইয়ারে’ চলচ্চিত্র; যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাসেল মিয়া। এছাড়াও অভিনেত্রী এলিনা শাম্মী, জারা, হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে। কয়েক দিন আগে এই চলচ্চিত্র নিয়ে হেলেনা জাহাঙ্গীর বলেছিলেন,  ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না। ’

হেলেনা জাহাঙ্গীরের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুলভাবে ছড়িয়ে পড়ে।

এর দুদিন পরেই রাসেল মিয়ার আরেকটি মন্তব্য শোরগোল ফেলে দেয়। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সিনেমাটিকে ‘পাপমুক্ত’ হিসেবে দাবি করেন। কসম খেয়ে এই দাবি করতে করতে কেঁদে ফেলেন অভিনেতা।

রাসেল মিয়া বলেন, ‘বলতে চেয়েছি, আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি বা আমার টিম কোনো পাপ করেনি। আমি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ভালো মানুষ রয়েছে যারা কোনো প্রকার পাপ কাজের সঙ্গে যুক্ত নয়। তারা শুধু সংস্কৃতিকে ভালোবেসেই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে, সিনেমা বানাচ্ছে। আমি এটাই বোঝাতে চেয়েছি।’

পড়ুন: মুশফিকের অবসরে আবেগি তামিম, ‘তুই’ সম্বোধন করে স্ট্যাটাস

রাসেল মিয়া সিনেমা মুক্তির দিন একটি হল কানায় কানায় পূর্ণ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন, আর তখনই কসম কেটে এমন মন্তব্য করেন। যার জন্য তিনি অনুতপ্ত বলেও জানান। তিনি বলেন, ‘আমি একটি হলে গিয়ে দেখি হাউসফুল। আবেগ সামলাতে না পেরে সেখানে সাংবাদিকদের সামনে বলে ফেলেছি, এটা পাপমুক্ত ছবি। আমি সিনেমাকে হালাল, হারাম বা পাপমুক্ত বলতে চাইনি।’

কেউ যদি রাসেল মিয়ার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘আমার কথায় যদি ধর্মপ্রাণ মুসল্লিরা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাইনি। ’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ। ‘ভাইয়ারে’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এস আই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।

ট্যাগ: সিনেমা
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950