মুশফিকের অবসরে আবেগি তামিম, ‘তুই’ সম্বোধন করে স্ট্যাটাস

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৩ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিবার দুপুরে হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই। বাংলাদেশ দলে তার জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। সব আলোচনা থামিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক।
 
এদিকে জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের অবসরের ঘোষণায় অভিনন্দন জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন মুশফিক! 
১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...।

টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

পড়ুন: বিসিএস প্রিলি: কী পড়বো, কী বাদ দেব

এর আগে ১৭ জুলাই তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর চারটার দিকে লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। Consider me retired from T-20 international from today।’

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081