আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩১ PM
প্রভা

প্রভা © সম্পাদিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি ও মনের অনুভূতি স্ট্যাটাসে শেয়ার করে ফুটিয়ে তোলেন তিনি। কখনো কখনো ভক্তদের নানা দিকনির্দেশনা-পরামর্শ দেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের পরামর্শ দিয়েছেন তিনি।

এতে প্রভা লিখেছেন, ‘আপনি যতোই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।’

এই পোস্টে ভালবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন প্রভা। এই পোস্টে প্রভার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার ভক্তরা।

আসিফ আহমেদ চৌধুরী হিমেল লিখেছেন, ‘অনেক মেয়ে মানুষের জন্য আপনি একটি অনুপ্রেরণার নাম। হারিয়ে যাওয়া কোনো সমাধান নয়। সুন্দর হয়ে বেঁচে থাকাই জীবন।’

আরও পড়ুন : বাজেট ৪০০ কোটি পার, সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি ‘ব্রহ্মাস্ত্র’

রাজ কামাল লিখেছেন, ‘সময়ের পথ ধরে জীবন সতত বহমান। কুপমুন্ডক কিছু মানুষ চায় সময়কে বেঁধে রাখতে। উপেক্ষাই হলো তাদের জন্য শাস্তি। আর সৃষ্টিকর্তার সন্তষ্টিই হোক আমাদের পাথেয়। অনেক শুভকামনা ও শুভাশিষ।’

প্রসঙ্গত, এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ প্রভা ব্যক্তিগত জীবনের কারণে তীব্র সমালোচনায় পড়েন। বর্তমানে অভিনয়ে তাকে খুব কমই দেখা যায়।

ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, একজন …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence