‘ক্লাসরুমে ছেলে-মেয়ে একসঙ্গে বসা বা আলিঙ্গন করা বিপজ্জনক আচরণ’

৩০ আগস্ট ২০২২, ১২:৩২ AM
ভেল্লাপ্পল্লি নাতেসান

ভেল্লাপ্পল্লি নাতেসান © ফাইল ফটো

ছেলে এবং মেয়ে ক্লাসরুমে একসঙ্গে বসা ‘ভারতীয় সংস্কৃতি-বিরুদ্ধ’ এবং এই চর্চা ‘অরাজকতার জন্ম দেয়’ বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের হিন্দু ধর্মীয় নেতা ভেল্লাপ্পল্লি নাতেসান।

নাতেসানের দাবি, অল্পবয়সী ছেলে-মেয়েরা একসঙ্গে বসা বা আলিঙ্গন করা খুব বিপজ্জনক আচরণ। এই কারণেই হিন্দু সংগঠনগুলো পরিচালিত কলেজগুলো ভালো গ্রেড পাচ্ছে না এবং তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ভালো তহবিল পাচ্ছে না।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার হিন্দু এজাভা সম্প্রদায়ের নেতা ভেল্লাপ্পল্লি নাতেসান গতকাল রোববার এ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

ভেল্লাপ্পল্লি নাতেসান বলেন, ‘আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। আমরা আমেরিকা বা ইংল্যান্ডে বাস করছি না। আমাদের সংস্কৃতি ছেলে-মেয়েদের আলিঙ্গন করা বা একসঙ্গে বসে থাকা মেনে নেয় না। খ্রিস্টান বা মুসলিমদের শিক্ষাপ্রতিষ্ঠানে আপনি এমনটা দেখবেন না।’

শ্রী নারায়ণ ধর্ম পরিপালনা যোগাম-এর সাধারণ সম্পাদক নাতেসান। এই সংগঠনটি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে। 

গতকাল রোববার কেরালার লিঙ্গ-নিরপেক্ষ স্কুল ইউনিফর্ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এসব মন্তব্য করেন নাতেসান।

তিনি বলেন, এ রাজ্যে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট তাদের লিঙ্গ-নিরপেক্ষ অভিন্ন ইউনিফর্ম নীতি থেকে সরে এসে একটি ভুল বার্তা দিচ্ছে।

গত ২৪ আগস্ট কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, স্কুলে লিঙ্গ-নিরপেক্ষ ইউনিফর্ম চালু করার কোনো ইচ্ছা সরকারের নেই। কিছু মুসলিম সংগঠন বলেছে, লিঙ্গ-নিরপেক্ষ ইউনিফর্ম ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করার একটা ধারাবাহিকতা। সংগঠনগুলো ক্লাসরুমে ছেলে ও মেয়েদের একসঙ্গে বসার বিরুদ্ধেও তাদের মত দিয়েছে।

নাতেসান আরও বলেন, কেরালা সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করলেও ধর্মীয় চাপের কাছে নতি স্বীকার করছে— এটা দুর্ভাগ্যজনক!

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি, চাকসু নেতাসহ আহ…
  • ১৮ নভেম্বর ২০২৬