মিস ডিভা ইউনিভার্স হলেন দিভিতা রাই

২৯ আগস্ট ২০২২, ০৪:১৬ PM
ডিভা ইউনিভার্স দিভিতা রাই

ডিভা ইউনিভার্স দিভিতা রাই © সংগৃহীত

কর্ণাটকের দিভিতা রাই নতুন মিস ডিভা ইউনিভার্স-২০২২ নির্বাচিত হয়েছেন। ২৩ বছর বয়সী এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স-২০২১ এর বিজয়ী হারনাজ সান্ধু। রবিবার (২৮ আগস্ট) রাতে তিনি মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে।

সোমবার (২৯ আগস্ট) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে- মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা দিভিতাকে পরিয়ে দিলেন হারনাজ সান্ধু। এরপর একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন দুই সুন্দরী।

জানা গেছে, দিভিতার জন্ম কর্ণাটকে। কিন্তু বাবার চাকরির সুবাদে তিনি ভারতের অনেক শহরেই থেকেছেন । দিভিতা পেশায় একজন আর্কিটেট আর মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে। 

মিস ডিভা ইউনিভার্স জেতার পর তিনি বলেন, অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এ মুকুট। এটা অবিশ্বাস্য। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিনা আমি। পাগল পাগল লাগছে আমার।

আরও পড়ুন: প্রযোজনা করব না, শুধু অভিনয় করব: অনন্ত জলিল

মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর অনুষ্ঠানে হাজির ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্ত।

নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি, চাকসু নেতাসহ আহ…
  • ১৮ নভেম্বর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
মতপ্রকাশের জেরে ১০ মাসে ১১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, গ্রেপ্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬