শাকিবের প্রতি সম্মান-শ্রদ্ধা সব সময় থাকবে: অপু

২৫ আগস্ট ২০২২, ১২:১৭ PM
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস © ফাইল ছবি

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস বলেছেন শাকিবকে বিয়ে করা আমার ভুল সিদ্ধান্ত ছিল। তবে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা সব সময় থাকবে। সম্প্রতি কোলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান অপু।

‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারণায় অংশ নিতে কলকাতায় অবস্থান করছেন অপু। সিনেমাটি মুক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গে অভিষেক হতে যাচ্ছে ঢালিউডের এই নায়িকার।

কোলকাতার গণমাধ্যমে অপু এমন মন্তব্য করলেও বিষয়টি দেশের গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে। দেশের একটি গণমাধ্যমকে এ বিষয়ে অপু জানান, এতদিন পেরিয়ে এখন এমনটাই মনে হয় তার।

তবে বিচ্ছেদ হলেও শাকিবের প্রতি এখনো সম্মান আছে বলে জানালেন অপু। তিনি, ‘হয়তো আজ আমাদের দুজনের পথ দুই দিকে। কিন্তু সন্তানের বাবা হিসেবে তার (শাকিব) প্রতি আমার সম্মান, শ্রদ্ধা সব সময় থাকবে। ছেলে জয়ের প্রতি শাকিবের অপরিসীম ভালোবাসা।

বর্তমান অবস্থানে আসার পেছনে শাকিবের অবদান স্বীকার করে অপু বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক ধরনের জটিলতার মুখোমুখি হন। কিন্তু আমাকে তা হতে হয়নি। ক্যারিয়ারের শুরুতেই সহশিল্পী হিসেবে শাকিবকে পেয়েছি। আমাদের দারুণ একটা জুটি তৈরি হয়। শাকিবের কারণেই ইন্ডাস্ট্রির সবাই আমাকে সম্মানের চোখে দেখেছে। তার কারণেই অনেক সিনেমায় কাজ করতে পেরেছি। এসব তো অস্বীকার করার কোনো সুযোগ নেই।

ট্যাগ: বিনোদন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close