সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র: প্রভা

২৪ আগস্ট ২০২২, ০৪:১০ PM
সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা © সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অনেকটাই আড়ালে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন। এই অভিনেত্রীর মতে, ‘মূলত, সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!’

বুধবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে লেখেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন।’

এই অভিনেত্রীর মতে, ‘আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়; আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়।’ লেখার সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: শাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো: অপু

উল্লেখ্য, একটা সময় নাটকের নিয়মিত মুখ ছিলেন প্রভা। তবে ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন। সেই ধাক্কা কাটিয়ে সামলে উঠতে তার অনেক সময় লেগেছিল। এখন প্রভাবে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায়।

জীবনে প্রভা এখন ব্যস্ত আছেন ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরো আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

দোকান ভেঙে জমি দখল, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িতে আগুন দেওয়ার …
  • ১৮ নভেম্বর ২০২৬
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬