শাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো: অপু

২৪ আগস্ট ২০২২, ০২:১৭ PM
শাকিব-অপু

শাকিব-অপু © সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনে পর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে। ২০১৮ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। এদিকে অপু বিশ্বাস জানালেন, শাকিবের সঙ্গে তার বিয়েটা না হলেই বরং ভালো হত। নতুন সিনেমার প্রচারে বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, ‘শাকিবের সঙ্গে এতো তাড়াতাড়ি বিয়ে না হলেই ভালো হতো। বিয়েটাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত বলেই ইঙ্গিত করলেন নায়িকা। 

জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এতো দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা- তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো। ’ 

এর পরেই অপুকে প্রশ্ন করা হয়- কোন ঘটনায় খুশি? এর উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘মা হয়েছি। ভুল করে হলেও...। ’ 

আরও পড়ুন: নতুন লুকে চমকে দিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী

প্রথমবার কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। সেখানে তার অভিনীত ‘আজকের শর্টকাট’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রচারে অংশ নিতেই কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।  

সংগীতশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের সামনে বিপদ!
  • ২৪ জুন ২০২৬
ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬