ভক্তদের নামাজ পড়ার আহ্বান ওমর সানীর

১৯ আগস্ট ২০২২, ০৬:৫২ PM
চিত্রনায়ক ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী © সংগৃহীত

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন এই অভিনেতা। এবার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান ‘কুলি’খ্যাত নায়ক। 

ওমর সানী তার স্ট্যাটাসে লেখেন, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।’

আরও পড়ুন: এসএসসি-এইচএসসি’র জন্য পেছাল পরীমণির সিনেমার মুক্তি

সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন।

ট্যাগ: সাহিত্য
আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের সামনে বিপদ!
  • ২৪ জুন ২০২৬
ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬