ইরানি নির্মাতার অভিযোগ নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

১৮ আগস্ট ২০২২, ০৯:২১ PM
অনন্ত জলিল ও মুস্তফা অতাশ জমজম

অনন্ত জলিল ও মুস্তফা অতাশ জমজম © সংগৃহীত

 

‘দিন-দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক চলছেই। যদিও সিনেমাটি মুক্তির আগ থেকেই নানা আলোচনা- সমালোচনায় জর্জরিত ছিল। তবে মুক্তির পর থেকে সেই সমালোচনা আরও তীব্র হয়। এবার ইরান থেকে সিনেমাটির বিতর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে।

সিনেমাটি ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হলেও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমকে মুক্তির সময়ে কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টে নির্মাতা জমজম অনন্ত জলিলের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেছেন, ‘অনন্ত জলিল চুক্তি ভঙ্গ করেছেন, অর্ধনির্মিত অবস্থায় নিয়ে সিনেমাটিকে নষ্ট করে ফেলেছেন। এমনকি নিজের অংশের টাকা তিন-চার বছর ধরে চেয়েও পাননি নির্মাতা।’ এ নিয়ে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি। 

এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অনন্ত জলিল। তিনি জানান, ‘মামলার বিষয়টি এখনো জানেন না। আর মুর্তজা যেসব অভিযোগ করেছেন, সেগুলোও ভিত্তিহীন।’

আরও পড়ুন : এসএসসি-এইচএসসি’র জন্য পেছাল পরীমণির সিনেমার মুক্তি

অনন্ত জানান, ‘সিনেমার শুটিং শেষ করেছি তিন-চার-বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিল। এরপর আমি কোনো কিছু গোপন করিনি। সবকিছু মিডিয়াকে বলেই সিনেমা মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে এসে প্রোগ্রাম করে গেল। অভিযোগ থাকলে তো তিনি সিনেমার ফুটেজই দিতেন না।’

অনন্ত এও দাবি করেছেন, ‘চুক্তি অনুযায়ী কেবল বাংলাদেশে শুটিংয়ের অর্থ তিনি বহন করেছেন। তার ভাষ্য, ‘বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিল। তাদের পাঁচতারকা হোটেলে রেখেছি। রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি। আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে।’

আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
close