এবার ধুমধাম আয়োজনে বিয়ে করবো: শাকিব খান

১৮ আগস্ট ২০২২, ০৪:২৩ PM
শাকিব খান

শাকিব খান © ফাইল ছবি

দীর্ঘ নয় মাস পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় ঢালিউডের এ নায়কের ভক্তরা তাকে বরণ করে নেন। 

এদিকে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান জানিয়েছেন, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

তিনি আরও জানান, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

ছেলে আব্রাম খান জয়ের ব্যাপারে তিনি আরও জানান, ‘আব্রাম-এর সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

আরও পড়ুন : ভক্তদের হৃদয়ে ঝড় তুলে ঢাকায় ফিরলেন শাকিব খান

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। সেখানে নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে বসবাস করেন। এ সময় নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়ে মহরত করেন তিনি। ছবিটির নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের সামনে বিপদ!
  • ২৪ জুন ২০২৬
ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬