ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কর্মীদের সাংস্কৃতিক সন্ধ্যা

০৮ আগস্ট ২০২২, ০৫:১২ PM
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন © টিডিসি ফটো

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন করেছেন বেসরকারি এই টিভি চ্যানেলের সর্বস্তরের কর্মীরা। গত ২৮ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে বেক্সিমকো মিডিয়া কমপ্লেক্সের রুফটপে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১১ সালের ২৮ জুলাই ২৪ ঘণ্টার সংবাদ-ভিত্তিক এ বেসরকারি চ্যানেল যাত্রা করে। সম্প্রতি ১১ বছর পেরিয়ে ১২ বছরের পথে যাত্রা করেছে এই সংবাদ-ভিত্তিক টিভি চ্যানেল।

আরও পড়ুন: ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল-জাহানারা

অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটেন সংবাদ-ভিত্তিক এই টিভি চ্যানেলের প্রধান সম্পাদক এম শামসুর রহমান।এসময় তিনি বলেন, 'গত ১১ বছর ধরে অবাধ তথ্য সম্প্রচারে জোর দিয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। করোনা পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতি-বদ্ধ ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। এই ধারা অব্যাহত রেখে আরও অনেক বছর এই চ্যানেল সচল থাকবে বলে তিনি বিশ্বাস করেন'।

এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাদিয়া ডোরা, মাহমুদা মৌমিতা, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা আক্তার সুমি ও রবিউল ইসলাম। কবিতা আবৃত্তি করেন অনিমেষ কর, মাহমুদা মৌমিতা, মিতালী দাশ, সঞ্চারি মঞ্জুরি তমা প্রমুখ। এ আনন্দ আয়োজনের সমন্বয়ক ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী প্রযোজক নায়লা পারভীন পিয়া। উপস্থাপনা করেন অনিমেষ কর ও মাহমুদা মৌমিতা।

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ …
  • ২৬ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ডিজেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার জরিমা…
  • ২৬ মার্চ ২০২৬
মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জোবাইদা রহমানের সা…
  • ২৬ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, কর্মস্থল ঢা…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ইসলামি আরবি বিশ্ববি…
  • ২৬ মার্চ ২০২৬
বাসডুবিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, দায়ীদের দৃষ্টান্তমূলক …
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence