ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল-জাহানারা

০৮ আগস্ট ২০২২, ০৪:১২ PM
আশরাফুল ও জাহানারা

আশরাফুল ও জাহানারা © টিডিসি ফটো

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে এর আগেও বিভিন্ন সময়ে টেলিভিশন নাটকে অভিনয় করতে দেখা গেছে। তবে এবার তাকে পাওয়া যাবে ধারাবাহিক নাটকে। শুধু আশরাফুল একা নন, তার সঙ্গে দেখা যাবে জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলমকে।

এ দুজনকে নিয়ে “গোল্ডেন সিক্স” নামে ধারাবাহিক নাটকটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান। এটি ৯ আগস্ট থেকে বেসরকারি টেলিভশ চ্যানেল আরটিভিতে সম্প্রচারিত হবে।

নির্মাতা তারিক মুহাম্মদ হাসান, নাটকে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে থাকছেন জাহানারা আলম। 

নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্স ভর্তি সোনার বার! চমকে ওঠে হাসান। ভাবে সে গুপ্তধন পেয়ে গেছে। কিন্তু ঝামেলা হয় একটা। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটা জানাতে এক দৌড়ে চলে যায় সদরুলের কাছে। হাসান ভাবে, যেহেতু মাখন ও সদরুল এই গুপ্তধন পাওয়ার কথা জেনে গেছে, তার মানে পুরো গ্রামে এই ঘটনা রাষ্ট্র হতে বেশি সময় লাগবে না। তার মানে এই গুপ্তধন ধরে রাখতে কষ্ট হবে তার। সে এক মুহূর্ত ভাবে ও গুপ্তধনের বাক্সটা নিয়ে চলে যায়। চলতে থাকে গল্পের নাটকীয়তা।

এতে মোহাম্মদ আশরাফুল ছাড়া আরও অভিনয় করেছেন যাহের আলভী, রুকাইয়া জাহান চমক, শাহতাজ মুনিরা হাশেম, মিহি আহসান প্রমুখ
৯ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০ টায় আরটিভিতে নাটকটির প্রচার শুরু হবে।

ট্যাগ: বিনোদন
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950