‘হাওয়া’র নতুন গান ‘আটটা বাজে দেরি করিস না’ (ভিডিও)

০৭ আগস্ট ২০২২, ০৫:১৫ PM
গানের দৃশ্য

গানের দৃশ্য © টিডিসি ফটো

হাওয়া সিনেমার এক গানই তুমুল সাড়া ফেলে। ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি এখন সবার মুখে মুখে। এবার প্রকাশিত হলো এই সিনেমার দ্বিতীয় গান ‘আটটা বাজে দেরি করিস না’। প্রকাশের পর এই গানটিই ইতিবাচক সাড়া পাচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাসুদেব দাস বাউল। তবে গানটির কথা ও সুর সংগৃহীত। এর মিউজিক ইমন চৌধুরীর।

এ প্রসঙ্গে নির্মাতা সুমন বলেন, ‘এই গানটি বাসুদেব দাস বাউলের গাওয়া। গানটি অনেক আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছেন। আমি শুনেছিলাম প্রায় পাঁচ-ছয় বছর আগে। গানটি স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হত। বলা যায় এ গানটি শুনতে শুনতেই ‘হাওয়া’র চিত্রনাট্য লেখা। ’

আরও পড়ুন:  রিভিউ: কী আছে হাওয়া সিনেমায়?

তিনি আরো জানান, ‘সাদা সাদা কালা কালা’র মতো এই গানটির সঙ্গীত আয়োজনও ইমন চৌধুরীর। কথা ও সুর প্রচলিত। ‘হাওয়া’ সিনেমায় গানটি উরকেস পারকেসের মোবাইলে কিছু অংশ শোনা যায়।

প্রকাশিত ‘আটটা বাজে দেরি করিস না’ গানটির ভিডিওতে দেখা যায় নাজিফা তুষি, শরিফুল রাজ ও সোহেল মণ্ডলকে। তারা ছাড়াও ‘হাওয়া’য় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।   

মুক্তির আগেই সাড়া ফেলে দেয় ‘হাওয়া’। অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। ২৯ জুলাই দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শকদের ব্যাপক চাহিদায় দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাটি দেশের ৪১টি সিনেমা হলে চলছে। দেশের গণ্ডি পেরিয়ে ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া এবং ২ সেপ্টেম্বর আমেরিকা ও কানাডায়।

 

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close