হিরো আলমের নামে সাংবাদিকের মামলা

২৬ জুলাই ২০২২, ০১:৪৭ PM
হিরো আলম

হিরো আলম © ফাইল ফটো

এক সময়ের ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম। তিনি এখন সিনেমারও নায়ক, প্রযোজক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।

একাধিকার জড়িয়েছেন আইনি ঝামেলাতেও। এবার তার নামে অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোস্যাল মিডিয়ায় ভিডিওতে অসম্মান পূর্বক বাজে আচারণের জন্য মামলা হয়েছে। বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতে ২৯ নং কোর্টে ৪৬১/২২ এর ধারা: ৪০৬/৪২০/৫০৬/৫০০ দণ্ডবিধি ১৮৬০- এর অধীন সি.আর মামলাটি হয়েছে।

মামলাটি হাতিরঝিল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট শেখ শামিনুর রহমান (সানি)’র সহযোগিতায় নিয়ে মামলাটি করেছেন সাংবাদিক আকাশ নিবির।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া হিরো আলম সবসময় থাকেন নিয়মিতই কিছুনা কিছু আলোচনা ও বিতর্কে। তার নামে নারী নির্যাতনের মামলাসহ একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

ঢাবি সাংবাদিক সমিতির সদস্য আহতের ঘটনায় দুঃখপ্রকাশ প্রকাশ না…
  • ২৪ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের দাবি মেনে চলমান পরীক্ষা নেবার ঘোষণা আন্দোলনরত…
  • ২৪ এপ্রিল ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হাম…
  • ২৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি…
  • ২৪ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের …
  • ২৪ এপ্রিল ২০২৬