কেন বাস কন্ডাক্টরের সাজে সাকিব?

২৫ জুলাই ২০২২, ১১:১৩ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

ব্যাট হাতে লাল-সবুজ জার্সি গায়ে যাকে আমরা দেখে অভ্যস্ত, সেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরনে আস্তিন গোটানো ফুলেল শার্ট, রং চটা জিন্স, নাকের নিচে চিরল গোঁফ আর মাথাভর্তি ঝাঁকড়া চুল যেন একজন বাস কন্ডাক্টর। তাও আবার খেলার মাঠ ছেড়ে তিনি এবার বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) মাঠে।

এ তারকাকে ব্যাট আর বল হাতেই বেশি দেখা যায়। আর স্থানটা হয়ে থাকে স্টেডিয়াম। তবে দেশের এক নম্বর তারকাকে এখন পাওয়া যাচ্ছে লাইট-ক্যামেরার সামনে। কিন্তু কেন ক্রিকেটীয় বেশভূষা ঝেরে ফেলে তিনি পরলেন অদ্ভুত এক যুবকের পোশাক? 

জানা যায়, বিজ্ঞাপনের শুটিং করতেই তার এফডিসিতে আসা। অংশ নিয়েছেন এক মোবাইল ফোন অপারেটরের শুটিংয়ে। যার শুভেচ্ছাদূতও তিনি। তাদের অ্যাপেরই বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। তার মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি। তবে এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিংটির কাজ সারাদিন ধরেই চলছে। আগামীকালের জন্যও বুকিং রাখা হয়েছে ফ্লোরটি।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9