শাকিবের বিয়েতে আমি আর জয় মহা-আনন্দ করব: অপু বিশ্বাস

২৪ জুলাই ২০২২, ০৬:৫৫ PM
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস © সংগৃহীত

আবারও বিয়ে করতে চান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি ঘোষণা দিয়েছেন ফের বিয়ে করার। বিয়ের জন্য খুব শীঘ্রই দেশে ফেরার ঘোষণাও দিয়েছেন তিনি। শাকিব জানান, দেশে ফিরে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন। পাত্রীও দেখা হচ্ছে । সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে এ কথা জানান অভিনেতা নিজেই। 

সংবাদমাধ্যমটি এ বিষয়ে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে অপু বলেন, এটা অবশ্যই সুখবর। আমরা সবাই তার বিয়ের আনন্দে মেতে উঠব। শাকিবের বিয়েতে আমি আর জয় মহা-আনন্দ করব।

অপু বিশ্বাস আরও বলেন, আমিও বিয়ে করব। তবে এখনই নয়, অনেক কাজ জমা আছে, সব দায়িত্ব শেষ করে। একসময় আদর্শবান ও কেয়ারিং একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই ।

আরও পড়ুন: ফেসবুকে অবিবাহিত পরিচয়ে কলেজছাত্রের সঙ্গে প্রেম-বিয়ে, আসলে তিনি ২ সন্তানের জননী

অন্যতম সেরা জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। জুটি বেঁধে তারা ৭০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। কাজের সুবাদেই তারা সম্পর্কে জড়ান। ২০০৮ সালে ১৮ এপ্রিল মাসে গোপনে বিয়ে হয়েছিল চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। কিন্তু দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখেন তারকা জুটি। বিয়ের আট বছরের মাথায় অপু বিশ্বাসের কোল জুড়ে আসে ফুটফুটে এক পূত্র সন্তান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এক ক্লিনিকে জন্ম হয় শাকিব ও অপুর সন্তানের। এ সন্তানের নাম রাখা হয় আব্রাম খান জয়।

সেই সুখের সংসার একসময় ভাঙনে গড়ায়। বিচ্ছেদ হয় সেরা এই জুটির। এরপর গেছে কয়েকটি বছর। শাকিব-অপু দুজনই  ব্যস্ত। তাদের একমাত্র পুত্র জয় থাকছেন মায়ের সঙ্গেই।

সুষ্ঠু এইচএসসি পরীক্ষা আয়োজনে ৪ নির্দেশনা ঢাকা বোর্ড চেয়ারম…
  • ২৪ জুন ২০২৬
বাগেরহাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে আটক ৪
  • ২৪ জুন ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা নিয়ে গোয়েন্দা রিপোর্টের অপেক্ষায় শ…
  • ২৪ জুন ২০২৬
মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, চুক্তি হয়, ছবি ওঠে—তারপর …
  • ২৪ জুন ২০২৬
শেষ ম্যাচ জিতলেও ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় ৫ দ…
  • ২৪ জুন ২০২৬