বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান

২০ জুলাই ২০২২, ১১:১০ AM
শাকিব খান

শাকিব খান © ফাইল ছবি

নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে বিচ্ছেদ হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা শাকিব খানের মধ্যে। এরই মাঝে গুঞ্জন  উঠেছিল চিত্রনায়িকা বুবলিকে গোপনে বিয়ে করেছেন শাকিব। কিন্তু সব জল্পনা- কল্পনায় জল ঢেলে দিয়ে শাকিব জানালেন আগামী বছর বিয়ের পিড়িতে বসছেন তিনি। মঙ্গলবার (১৯ জুলাই) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

বিয়ে করছেন কখন? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, হ্যাঁ, চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী  বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি। তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে।

এদিকে ২০০৮ সালে গোপনে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব। ৭০টিরও বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন তারা। সেখান থেকেই প্রেম, তারপর বিয়ে। দীর্ঘ ৯ বছর সেই খবর গোপন রাখেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের।

আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করলেন এস আই টুটুল।

২০১৭ সালের ১০ এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সবকিছু প্রকাশ করেন অপু। প্রথমে ক্ষুব্ধ হলেও পরে তা স্বীকার করেন শাকিব। কিন্তু ঘটনার সাত মাসের মাথায় ২০১৭ সালের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ, সালিশি বৈঠকের পর অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন পার হলে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যায় শাকিব-অপুর।

ডিভোর্সের পর থেকেই শাকিব খানের সঙ্গে অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর গোপনে প্রেম, বিয়ে এমনকি সন্তানেরও গুঞ্জন ওঠে। তবে এ গুঞ্জনকে উড়িয়ে দেন বুবলী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার গ্রিন কার্ড পেয়েছেন শাকিব। তবে দুই-এক দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। 

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’— প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
  • ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • ১৮ নভেম্বর ২০২৬
হোমিওপ্যাথি ওষুধকে মাদক আইনের বাইরে রাখার দাবি
  • ১৮ নভেম্বর ২০২৬