ফেসবুকে সন্তানের ছবি প্রকাশ করলেন ফারুকী-তিশা

১৬ জুলাই ২০২২, ০৫:৫৯ PM
তিশা-ফরুকীর কোলে ইলহাম

তিশা-ফরুকীর কোলে ইলহাম © সংগৃহীত

একমাত্র মেয়ে সন্তান ইলহাম নুসরাত ফারুকীর ছবি প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। আজ শনিবার বিকেলে ফারুকী নিজের ভেরিফাইড ফেসবুকে আনুষ্ঠানিকভাবে মেয়ে ইলহামের একাধিক ছবি প্রকাশ করেছেন। ছবিতে ফারুকী ও তিশার কোলে ইলহামকে দেখা যাচ্ছে।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কি এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই বারো বছরের। এই জীবনতো কেবল স্মৃতি জমানোরই খেলা।

গত বুধবার (০৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে ফারুকী-তিশা দম্পতির ঘর আলোকিত করে আসে শিশু ইলহাম। এদিকে ইলহামের জন্মের ৫ দিন পর গণমাধ্যমে তার ছবি প্রচার নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। গণমাধ্যমে তিশার কোলে একটি শিশুকে ইলহাম বলে প্রচার করা হয়েছিল। তখন তিশা জানিয়েছিলেন, ‘আমরা যখন ইলহামের ছবি সবার সাথে শেয়ার করতে চাইবো, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো।’

নিজের ফেসবুক পোস্টে ফারুকী আরও লিখেছেন, আশা করি সামনে আরো মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে। আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।

বাগেরহাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে আটক ৪
  • ২৪ জুন ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা নিয়ে গোয়েন্দা রিপোর্টের অপেক্ষায় শ…
  • ২৪ জুন ২০২৬
মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, চুক্তি হয়, ছবি ওঠে—তারপর …
  • ২৪ জুন ২০২৬
শেষ ম্যাচ জিতলেও ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় ৫ দ…
  • ২৪ জুন ২০২৬
মসজিদে ঝুলছিল ইমামের মরদেহ, চিরকুট উদ্ধার
  • ২৪ জুন ২০২৬