কারা বেশি রোমান্টিক! নোয়াখালী নাকি বরিশাল?

০৭ জুলাই ২০২২, ০৩:৩৫ PM
রম্য বিতর্ক

রম্য বিতর্ক © সংগৃহীত

ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভিন্ন কিছু। ঈদে দর্শকদের আনন্দ দিতে নানান আয়োজন করে থাকে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। দর্শকদের আনন্দের কথা বিবেচনায় রেখে বাংলাদেশ টেলিভিশনে ভিন্নধর্মী এক অনুষ্ঠান নির্মিত হয়েছে। 

‘রম্য বিতর্ক’ নামের এই বিশেষ অনুষ্ঠানটিতে বিতর্কের জন্য দুটি বিষয় বেছে নেওয়া হয়েছে। সুন্দরী, উচ্চশিক্ষিত, বড়লোকের মেয়ে ও সংসারীরা ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ বিষয়ের উপর বক্তা হিসেবে অংশ নিবেন। 

একজন ঘটক এই বিতর্ক পরিচালনা করবেন। যিনি তাদেরকে পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। পাত্র বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনায় বিয়ের জন্য সেরা পাত্রী বেছে নেবেন। ঈদের দিন বিকাল সাড়ে চারটায় এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। 

এছাড়া আরেকটি আঞ্চলিক রম্য বিতর্ক ‘কে বেশি রোমান্টিক’ নোয়াখালী ও বরিশাল অঞ্চলের উপর ভিত্তি করে তৈরি সাজানো হয়েছে। বরিশাল অঞ্চলের দু’জন ও নোয়াখালী অঞ্চলের দু’জন বিতার্কিক এই বিষয়ের উপর বক্তব্য পেশ করবেন। কামাল উদ্দিন আহাম্মাদের প্রযোজনায় ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় এটি প্রচারিত হবে। 

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close