হৃত্বিককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ বিটিএসের ‘ভি’

৩০ জুন ২০২২, ০৯:১৮ AM
ভি

ভি © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষের একটি তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় টেকনো স্পোর্টস ম্যাগাজিন। ২০২২ সালের এই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য ভি। রবার্ট প্যাটিনসন এবং হৃত্বিক রোশনকে পিছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি প্যারিসে গ্রীষ্মকালীন রানওয়ে শোতে উপস্থিত হয়ে আলোচনায় রয়েছেন ভি। সেখানে ব্ল্যাকপিঙ্কখ্যাত লিসা ও অভিনেতা পার্ক বো-গামের সঙ্গে গ্র্যান্ড ইভেন্টে উপস্থিত ছিলেন তিনি। ভি সেই শোতে কালো শার্ট ও চামড়ার প্যান্টের সঙ্গে লাল চামড়ার জ্যাকেট পরে আলোচনার শীর্ষে ছিলেন।

সাম্প্রতিক ইভেন্টগুলো পর্যালোচনার পর টেকনো স্পোর্টস ম্যাগাজিন-২০২২ সালের হ্যান্ডসাম পুরুষের তালিকা প্রকাশ করে। বিটিএসের ভি তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড। রবার্ট প্যাটিনসন তালিকার তৃতীয় স্থানে ও বলিউড অভিনেতা হৃত্বিক রোশন চতুর্থ স্থানে রয়েছেন।

উল্লেখ্য, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামও সেই তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। এদিকে বিটিএসের ‘ভি’ ও রবার্ট প্যাটিনসন ছাড়াও অভিনেতা টম ক্রুজকে বিশ্বের অন্যতম হ্যান্ডসাম পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close