মৌসুমী-জায়েদ কে ইঙ্গিত করে অভিনেতা অমিত হাসানের স্ট্যাটাস

১৪ জুন ২০২২, ০৫:২২ PM
মৌসুমী-জায়েদ প্রসঙ্গে অমিত হাসানের স্ট্যাটাস।

মৌসুমী-জায়েদ প্রসঙ্গে অমিত হাসানের স্ট্যাটাস। © সংগৃহীত

চিত্রনায়ক ওমর সানী ও মৌসুমী ইস্যু নিয়ে কয়েকদিন ধরে উত্তাল চলচ্চিত্র পাড়া। ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে ওমর সানীর চড় কাণ্ডের পর জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দেন ওমর সানীকে। গত ১০ জুন রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে, এরপরই তর্ক-বিতর্ক।

এই ঘটনায় অভিনেতা অমিত হাসান নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘তাকিয়ে রইলাম একটি উজ্জ্বল নক্ষত্রের বিরতিহীন অধঃপতন দেখে। অস্পষ্ট কুয়াশায় ঢেকে গেল। কষ্টে গড়া সম্মান দুমড়ে-মুচড়ে পড়লো পদতলে।

কার অধঃপতনের কথা বলেছেন অভিনেতা? তা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।সেখানে কারো নাম তিনি উল্লেখ করেননি। তবে তার স্ট্যাটাসটি পড়লেই বোঝা যায় সানী-মৌসুমী ও জায়েদ খানের ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন।

আরও পড়ুন:৬ বছরের কম বয়সী অভিনেতার সঙ্গে পরকীয়া?

সানি-মৌসুমী দম্পতির সঙ্গে অমিত হাসানের বন্ধুত্ব পারিবারিক। দীর্ঘদিন তারা একসঙ্গে সিনেমায় কাজও করেছেন। অনেক সিনেমায় মৌসুমীর নায়ক হয়েছেন অমিত হাসান। শিল্পী সমিতির রাজনীতিতেও তারা ছিলেন একই মতাদর্শের। তবে সর্বশেষ নির্বাচনে মৌসুমী ও অমিত ভিন্ন দুটি প্যানেলে নির্বাচন করেন। দু'জনেই জয়ী হন।

এই ঘটনা নিয়ে চলচ্চিত্রের মানুষ বিরক্ত ও বিব্রত। অনেকেই গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন। অনেকেই আবার আকার ইঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সানি-মৌসুমীর দীর্ঘদিনের সংসার জীবনে অশান্তির আভাস পেয়ে মন খারাপ করে স্ট্যাটাস দিয়েছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬
মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার
  • ২৪ জুন ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে কে কার মুখোমুখি হতে পারে, দেখুন সম্ভাব্য সমীকরণ
  • ২৪ জুন ২০২৬