কনসার্টে তাহসান, মেয়ের সঙ্গে খুনসুটির ভিডিও

০৯ জুন ২০২২, ০৭:২৪ PM
তাহসান ও আয়রা

তাহসান ও আয়রা © সংগৃহীত

বৃষ্টির কারণে স্থগিত হওয়া কনসার্ট ফের চালুর ঘোষণা দিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন ঘোষণার পর কনসার্টে যাচ্ছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা তাহসান। সাথে নিয়ে যাচ্ছেন একমাত্র মেয়ে আয়রাকেও। 

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে মেয়ে আয়রার সাথে খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাহসান। পোস্টের ক্যাপশনে তাহসান লিখেছেন ‘‘আমরা বৃষ্টিতে ভিজতে আর্মি স্টেডিয়াম যাই....’’

ফেসবুকে পোস্ট করা ১০ সেকেনন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, তাহসান ও তার মেয়ে আয়রা বিছানায় বসে আছেন। তাহসানের পড়নে ছিল ছাই রঙের টি-শার্ট। ভিডিওতে তাহসান তার মেয়েকে জিজ্ঞেস করছেন তুমি কি কনসার্টে যাবা? জবাবে আয়রাকে বলতে শোনা যায় হ্যাঁ যাব। তখন তহাসান মজা করে আয়রাকে জিজ্ঞেস করছেন যদি বৃষ্টি নামে? তখন আয়রা বলে তাহলে ভিজব।

বাবা-মেয়ের এমন খুনসুটিতে মেতেছে নেটিজেনরা। ভিডিও ছুয়ে গেছে লাখো ভক্তের হৃদয়। মাত্র দুই ঘণ্টায় ৪ লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। ভিডিওতে লাইক পড়েছে ৬১ হাজারের বেশি।

ট্যাগ: বিনোদন
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬