নজরুলের ‘মধুমালা’ যাত্রাপালায় অভিনয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

২৯ মে ২০২২, ১১:১৯ AM
নজরুল বিশ্ববিদ্যালয়ে `মধুমালা' যাত্রাপালায় শিক্ষকদের অভিনয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে `মধুমালা' যাত্রাপালায় শিক্ষকদের অভিনয় © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে `মধুমালা' যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে। এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে শুক্রবার রাতে যাত্রাটি মঞ্চস্থ হয়।

নজরুলের গীতিনাট্য‌ ‘মধুমালা’ অবলম্বনে গাহি সাম্যের গান মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়। নাট্যকলা বিভাগের শিক্ষক হীরক মুশফিকের নির্দেশনায় যাত্রাপালায় ১৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। মদন কুমারের চরিত্রে অভিনয় করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ প্রামাণিক। মধুমালা চরিত্রে অভিনয় করেন শিক্ষিকা মাশকুরা রহমান রিদম। 

অন্যান্য চরিত্রে অভিনয় করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সংগীত বিভাগের শিক্ষক জাহিদুল কবীর ও তন্বী সাহা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মার্জিয়া আক্তার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সোহেল রানা ও আসলাম মাহমুদ, চারুকলা বিভাগের মাসুম হাওলাদার, এফএমএস বিভাগের তুহিনুর রহমান (তুহিন অবন্ত), নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আল জাবির ও মেহেদী তানজীর, নৃ-বিজ্ঞান বিভাগের আসিফ ইকবাল আরিফ ও স্বপ্না পাপুল, হিসাববিজ্ঞান বিভাগের নাহিদুল ইসলাম, পপুলেশন সায়েন্স বিভাগের  জাহিদুল ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাজন সাহাসহ কয়েকজন শিক্ষার্থী।

আরো পড়ুন: ‘এটি অফিশিয়াল ট্রেলার নয়’

হীরক মুশফিক বলেন, প্রজন্মের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের দায় থেকেই শিক্ষকদের এই অংশগ্রহণ। উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে প্রযোজনা সংশ্লিষ্টদের ধন্যবাদ। শিক্ষক-শিক্ষার্থীর এ মেলবন্ধন ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬