আবার প্রেমে পড়েছেন পরীমণি!

২৮ মে ২০২২, ০২:৪০ PM
পরীমণি ও রাজ

পরীমণি ও রাজ © সম্পাদিত

বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। ভালোবেসে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন নবীন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। গেল বছরের অক্টোবর মাসে এ বিবাহ বন্ধনে জড়ান তারা। অল্প দিনের ব্যবধানেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন এ দম্পতি। 

বিয়ের পর থেকেই স্বামী-সংসার নিয়ে আলোচনায় রয়েছেন পরী। পরী-রাজের ঘর আলো করে আসছে তাদের সন্তান। এ নিয়ে বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন পরী। প্রকাশে এনেছেন বেবিবাম্পের ছবিও। 

ভালোবাসার মানুষকে পুরোটাই উজাড় করে দিচ্ছেন পরী। রাজও কম কিসে। পরীর জন্য প্রতিনিয়ত নতুন নতুন আয়োজন রাখছেন তিনি। তবুও সেই পরীমণি কিনা আবার প্রেমে পড়লেন! আসলে বিষয়টি তেমন নয়। নতুন কারোর প্রেমে পড়েননি পরী। স্বামী শরিফুলের প্রেমেই পড়েছেন তিনি। 

গতকাল শুক্রবার (২৭ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন পরী। তাতে দেখা যায়, স্বামী রাজ পরীকে সারপ্রাইজ দিয়েছেন। বিশেষ ডিনারের আয়োজন করেছেন রাজ। এর সঙ্গে একটি কেকও রয়েছে। কেক-এর উপরে লেখা রয়েছে, ‘তুমি আমাকে আরও ভালো বানিয়েছ। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ।’

সেই ছবিগুলো শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!’

শামসুন্নাহার স্মৃতি (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৯২), যিনি পরীমণি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরও ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশন ধর্মী রক্ত।

 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close