প্রেমিককে বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে

০৬ মে ২০২২, ০৬:১৮ PM
বিয়ের ছবি

বিয়ের ছবি © সংগৃহীত

ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি প্রেমিক রিয়াসদিন শেখ মোহাম্মদকে বিয়ে করেছেন। তার স্বামী রিয়াসদিন পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। 

বিষয়টি নিশ্চিত করেছেন এ আর রহমান। বৃহস্পতিবার (৫ মে) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ছবিতে দেখা যায়, বিয়ের সাজে বর-কনে সোফায় বসে রয়েছেন। পেছনে রহমান, বড় মেয়ে রহিমা, স্ত্রী সায়রা বানু ও ছেলে আমিন। পাশে রহমানের মৃত মায়ের একটি ছবিও রয়েছে।

ছবিটির ক্যাপশনে এ আর রহমান লিখেছেন, সর্বশক্তিমান যেন এ দম্পতিকে আশীর্বাদে রাখেন। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।

এদিকে খাতিজা রহমানও একটি ছবি শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন, আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। আমার মনের মানুষ রিয়াসদিনের সঙ্গে বিয়ে হলো।  

এর আগে গত জানুয়ারিতে রিয়াসদিনের সঙ্গে খাতিজার আংটি বদল হয়। সে সময় প্রেমিকের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন খাতিজা। এবার বিয়ে সেরে নিলেন তিনি।

খাতিজা সংগীতশিল্পীর মেয়ে হলেও বরাবরই পর্দা করে চলেন। নিয়মিত বোরকা ও মোজা পরে থাকেন। তিনি নিজেও সংগীতশিল্পী। এই রূপেই তিনি গান করে থাকেন।

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে পেশাদার শিল্পী হিসেবে খাতিজা আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাইয়ের ‘এন্থিরান’ সিনেমায় গান গেয়েছেন খাতিজা। এরপর থেকে নিয়মিতই যুক্ত রয়েছেন তিনি। গত বছর ‘মিমি’ সিনেমায়ও গান করেন তিনি।

 

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬