অভিনেতা অপূর্বর বাবা আর নেই

১৫ এপ্রিল ২০২২, ০২:৪০ PM
অপূর্ব ও তার বাবা

অপূর্ব ও তার বাবা © ফাইল ফটো

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি।

অপূর্ব নিজেই এ দুঃসংবাদ তার ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷’

সকালে ‘আপনজন’ নামে একটি ঈদ নাটকের শুটিং করার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন অভিনেতা অপূর্ব। শুটিং স্পটে পৌঁছানোর আগেই তিনি আপনজন হারানোর খবর পান। ফলে প্যাকআপ করা হয়েছে শুটিং।

আরও পড়ুন: বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক— স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

অপূর্ব গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাতে ঘুমের মধ্যে কোনো একটা সময় আব্বু মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ডাকাডাকির পর যখন কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন সকালে চিকিৎসক ডাকা হয়। তিনি এসে আব্বুকে মৃত ঘোষণা করেন।’

অভিনেতা আরও জানান, ‘আব্বুর ক্যানসার ধরা পড়ে একেবারে শেষ ধাপে এসে। তার চিকিৎসা চলছিল। আজ আব্বু আমাদের সবাইকে একা করে চলে গেলেন।’ বাবার মৃত্যুর সময় তার মা ফিরোজা আহমেদ বাসায় ছিলেন না বলেও জানান অপূর্ব। তিনি মেয়ের বাড়ি গিয়েছিলেন।

জানাজা কোথায় হবে এবং সমাহিতই বা কোথায় করা হবে- এ ব্যাপারে অপূর্ব বলেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সবাই আসছেন। আত্মীয়স্বজনরাও খবর শুনেছেন। সবাই বাসায় আসার পর একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্যাগ: মৃত্যু
কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬