বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক— স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৫ এপ্রিল ২০২২, ০২:০২ PM
স্কুলছাত্রীর আত্মহত্যা

স্কুলছাত্রীর আত্মহত্যা © সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় একজন স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিঞা তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুরতহালে ওই ছা্ত্রীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত করা হলে বিস্তারিত জানা যাবে।

মৃত অর্পিতা মল্লিক জয়া উপজেলার শোভনা গ্রামের অসীত মল্লিকের মেয়ে। অর্পিতা ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। মা কৃষ্ণা মল্লিক ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। অর্পিতার ফেসবুক ঘেটে দেখা যায়, তার সর্বশেষ স্ট্যাটাস ছিলো- বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক।

আরও পড়ুন- প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি

পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে বাবা-মার সঙ্গে অর্পিতা পাশের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সে একাই বাড়ি ফেরে। পরে রাত ১০টার দিকে তার বাবা-মা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে তাদের মেয়ের মরদেহ ঝুলছে। পরে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ছিলেন অকুতোভয় বীর সিপাহসালার…
  • ১৫ আগস্ট ২০২৬
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬