সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান, মূলহোতা গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০২:৪৬ PM
গ্রেপ্তার মো. বাবলু কাজী

গ্রেপ্তার মো. বাবলু কাজী © টিডিসি ফটো

সরকারি অফিসের উপসচিবের স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগপত্র প্রদান করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. বাবলু কাজী (৬০)।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মহানগরের পল্লবী থানাধীন মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়। 

ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিয়ে আসছিল। গত ২৫ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ফরিদপুরের নগরকান্দা এলাকার ভুক্তভোগী মো. সবুজ সরকারের কাছ থেকে চাকরির ভুয়া আশ্বাস দিয়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। গ্রেপ্তার সময় তার নিকট থেকে বাংলাদেশ সরকারের সীলযুক্ত ও জাল স্বাক্ষরিত ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি অত্যন্ত চতুর ও সংঘবদ্ধ। তারা সাধারণ মানুষের সমাগম বেশি এমন সরকারি অফিসগুলোকে টার্গেট করত। চক্রের একজন সদস্য নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাকিরা ড্রাইভার বা অফিস সহকারী সেজে সরকারি অফিসে অবাধে বিচরণ করত। ফলে চাকরিপ্রার্থীরা সহজে তাদের বিশ্বাস করত। বিশ্বাস অর্জনের জন্য তারা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পাইয়ে দেওয়ার চুক্তি করত এবং বলত ‘চাকরিতে যোগদানের পর টাকা দিলেই হবে’। ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন হাতে দেওয়ার পর ভুক্তভোগীদের ভুয়া হাজিরা খাতায় সই করিয়ে প্রথম ১-২ মাস নিজেদের পকেট থেকে বেতন হিসেবে কিছু টাকাও দিত তারা। এরপর বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি যোগাযোগ বন্ধ করে গা ঢাকা দিত। 

এই ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬