আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২৬, ০২:৫৭ PM
নায়েব আলী জোয়ার্দার

নায়েব আলী জোয়ার্দার © সংগৃহীত

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

তিনি বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাদের সক্রিয় করার চেষ্টা করছেন নায়েব আলী— এমন খবরে অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। নায়েব আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দার।  

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬