ধর্মের জন্য অভিনয় ছাড়লেন অভিনেত্রী

২৬ মার্চ ২০২২, ০১:২০ PM
অনাঘা ভোঁসলে

অনাঘা ভোঁসলে © ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

ঈশ্বরের সেবার জন্য অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী অনাঘা ভোঁসলে। হিন্দি টেলিভিশনে অনুপমা ধারাবাহিক মধ্য দিয়ে সুখ্যাতি লাভ করেন তিনি।

শুক্রবার নিজের ভ্যারিফাইড ইন্সটাগ্রাম আইডি থেকে এ তথ্য জানান তিনি। যদিও অনেক আগেই থেকে গুঞ্জন ছিল অভিনয় ছাড়ছেন অনাঘা। তবে এবার পাকাপাকিভাবে এ ঘোষণা দিলেন তিনি।

অনাঘা জানিয়েছেন, এতদিন আপনারা যে ভালবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন।

আরও পড়ুন : শিবির সন্দেহে গ্রেফতার জবির ১২ শিক্ষার্থী রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, ঈশ্বরের সেবা করার জন্য মানুষের জন্মই হয়েছে। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও আমাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ বিঘ্নিত না হয়। আর কোনও মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।

তবে এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়ে ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কপট লোকের সংখ্যার অভাব নেই। তাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি রিমেক অনুপমা সিরিয়ালে নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন আনাঘা। দিন কয়েক আগেই স্টার প্লাস-এর এই শো ছেড়েছেন অভিনেত্রী।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close