হযরত ওমর (রা.) এর চরিত্রে ইলিয়াস কাঞ্চন

২৫ মার্চ ২০২২, ০৩:৪১ PM
ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন © সংগৃহীত

স্বাধীনতা দিবসের ‘অন্যরকম’ শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠানে হযরত ওমর (রা.) এর চরিত্রে অভিনয় করবেন নবনির্বাচিত শিল্পী সমিতির সভাপতি গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতীকী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গুণী এই অভিনেতাকে।

বিনোদনমূলক ম্যাগজিন অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রতি মাসের শেষ শুক্রবার প্রচার হয়। অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন এইচ এম বরকতুল্লাহ।

আরও পড়ুন: মা বলেছিল, ‘আজকে তোর আসার দরকার নাই’

নতুন পর্ব প্রচার হবে আজ শুক্রবার (২৫ মার্চ)। ম্যাগাজিন অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই পর্ব দিয়ে। এখানে শয়তানের ভূমিকায় যথারীতি থাকছেন আবদুল আজীজ।

অনুষ্ঠানের সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।

ট্যাগ: বিনোদন
বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবি…
  • ২৪ এপ্রিল ২০২৬
বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক
  • ২৪ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে 
  • ২৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
  • ২৪ এপ্রিল ২০২৬
উপজেলা হাসপাতালে আনসার নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানাল ড্য…
  • ২৪ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‌্যাঙ্কিংয়ে আবারো কৃষি বিশ্ববিদ্যালয়ের শ…
  • ২৪ এপ্রিল ২০২৬