মিস ওয়ার্ল্ড-২০২১ হলেন ক্যারোলিনা

১৭ মার্চ ২০২২, ১২:৩৭ PM
মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা

মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা © সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড-২০২১’ এর নাম ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বের সেরা সুন্দরীদের টপকে এবারে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। ৭০তম আসরে সেরার মুকুট অর্জন করলেন তিনি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে স্থানীয় সময় সন্ধ্যায় বসে এই আসর। পরে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেইজেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : দৃষ্টিশক্তিহীন পাপ্পুর জিপিএ-৫ প্রাপ্তি ও তার মায়ের গল্প

এ প্রতিযোগিতায় ১ম প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি ও ২য় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

জানা গেছে, ক্যারোলিনা বর্তমানে ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার ডিগ্রি করছেন ও তার পিএইচডি করার ইচ্ছে রয়েছে। সেই সঙ্গে মডেল হিসেবেও কাজ করবেন তিনি। এছাড়া মোটিভেশনাল স্পিকার, সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

‘ওমেগা ব্লক’ হিটওয়েভে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জন নিহত 
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ
  • ২৪ জুন ২০২৬
বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬